Logo

‘তলে তলে আপস হয় না, ষড়যন্ত্র হয়’

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৩, ০৬:০৬
‘তলে তলে আপস হয় না, ষড়যন্ত্র হয়’
ছবি: সংগৃহীত

দেশে গাঢ় অন্ধকার সময় চলছে। এতো খারাপ সময়ে বাংলাদেশ আগে কখনও নিপতিত হয়নি।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, “ওবায়দুল কাদের সাহেব আপনার মনে রাখা দরকার তলে তলে বা গোপনে আপস হয় না, হয় ষড়যন্ত্র।”

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “দেশে গাঢ় অন্ধকার সময় চলছে। এতো খারাপ সময়ে বাংলাদেশ আগে কখনও নিপতিত হয়নি। গত ১৫ বছর জনগণের মাথার ওপর বসে আছে চরম প্রতিহিংসাপরায়ণ, নিষ্ঠুর, বিকারগ্রস্ত, ধিক্কৃত কথন ও বিকৃত রুচির এক স্বৈরশাসক। দেশের জনগণ সরকারের হিংস্র, উদ্ভট, বেসামাল, নির্জলা মিথ্যা কথাবার্তা শুনতে শুনতে ত্যক্ত বিরক্ত। আওয়ামী লীগ আজ চরম অস্তিত্ব সংকটে নিপতিত হয়েছে। এমন দেউলিয়া হয়ে গেছে যে, ওবায়দুল কাদের বলেছেন, দিল্লি আছে, আমরাও আছি। দুই সেলফিতেই বাজিমাত, তলে তলে আপস হয়ে গেছে। এক সেলফি দিল্লিতে আর এক সেলফি নিউইয়র্কে। তার মানে তো পরিষ্কার ভোটের আর দরকার নাই। বাংলাদেশের মানুষের আর দরকার নাই।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ওবায়দুল কাদের সাহেব আপনার মনে রাখা দরকার তলে তলে গোপনে আপস হয় না, হয় ষড়যন্ত্র। পরনির্ভরশীল, কাপুরুষ ও ভীরুরাই তলে তলে আপস করে। চোরেরাই আপসের রাস্তা খুঁজে। এই সস্তা কথায় দলের নেতাকর্মী আর দুঃশাসনের শিখণ্ডি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের দলবাজদের অভয় দিতে চান কাদের সাহেব। তবে লাভ নাই। এরা সুষ্ঠু নির্বাচন হলে হারবে বলেই তলে তলে আপসের কথা বলছেন।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD