Logo

তিন সেঞ্চুরিতে 'বিশ্বরেকর্ড' দ. আফ্রিকার

profile picture
জনবাণী ডেস্ক
৮ অক্টোবর, ২০২৩, ০৪:৫৫
তিন সেঞ্চুরিতে 'বিশ্বরেকর্ড' দ. আফ্রিকার
ছবি: সংগৃহীত

৮৪ বলে ১০০ করে সাজঘরে ফেরেন ডি কক। আর ১১০ বলে ১০৮ রান করে থামেন ডাসেন।

বিজ্ঞাপন

বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচেই দক্ষিণ আফ্রিকার ধামাকা দেখা গেল। প্রোটিয়াদের ব্যাটারদের সামনে ঠিকঠাক দাঁড়াতেই পারলো না শ্রীলঙ্কার বোলাররা। শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তবে ধাক্কা সামলে লঙ্কানদের ৪২৯ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বাভুমাকে হারিয়ে দলের হাল ধরেন ওপেনার কুইন্টন ডি কক ও রাসি ভ্যান ডার ডাসেন। তারা জুনেই ১৭৪ বলে ২০৪ রানের জুটি গড়েন। ৮৪ বলে ১০০ করে সাজঘরে ফেরেন ডি কক। আর ১১০ বলে ১০৮ রান করে থামেন ডাসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে এরপরেই এক দুর্দান্ত কাণ্ড ঘটান এইডেন মার্করাম। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। ৪৯ বলে যান সেঞ্চুরির মাইলফলকে। ৫৩ বলে ১০৬ রান করে দিলশান মাদুশাঙ্কার বলে আউট হয়েছেন তিনি।

নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করেছে ৪২৮ রান।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD