Logo

বিচারিক কার্যক্রমে নতুন প্রধান বিচারপতি

profile picture
জনবাণী ডেস্ক
৮ অক্টোবর, ২০২৩, ২১:৩৬
বিচারিক কার্যক্রমে নতুন প্রধান বিচারপতি
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে রবিবার থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি হিসেবে আজ বিচারিক কার্যক্রম শুরু করবেন ওবায়দুল হাসান। শুরুতেই সংবর্ধনা দেবেন সুপ্রিম কোর্ট বার ও অ্যাটর্নি জেনারেল।

রবিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা দেওয়া হয়। তবে সংবর্ধনা যায়নি বিএনপিপন্থী আইনজীবীরা।

বিজ্ঞাপন

এদিকে, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে রবিবার থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়। এদিন  আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী সই সংবলিত বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।

বিজ্ঞাপন

প্রথা অনুসারে, অবকাশ শেষে প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তবে এবাবরই হচ্ছে তা বিকাল বেলায়।

বিজ্ঞাপন

এর আগে গেল ১২ সেপ্টেম্বর বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিকে, ২৩তম বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর মেয়াদ শেষ হয় ২৫ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD