Logo

ভারতকে ২০০ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

profile picture
জনবাণী ডেস্ক
৯ অক্টোবর, ২০২৩, ০৪:৪২
ভারতকে ২০০ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

এর ফলে জয়ের জন্য ২০০ রান করতে হবে ভারতের।

বিজ্ঞাপন

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে করেছে অস্ট্রেলিয়া। ভারতের বোলিং তোপে ১৯৯ রানেই গুটিয়ে গেছে দলটি। এর ফলে জয়ের জন্য ২০০ রান করতে হবে ভারতের।

রবিবার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ৪৯ ওভার ৩ বলে ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন স্টিভেন স্মিথ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্যাটিং নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। নিজের দ্বিতীয় ওভারেই উইকেট নিলেন বুমরা। তার বল মিচেল মার্শের ব্যাটে লেগে স্লিপে যায়। বাঁ দিকে ঝাঁপিয়ে ভাল ক্যাচ ধরেন বিরাট কোহলি। দলীয় ৫ রানের মাথায় শূন্য রানে আউট হয়ে সাজঘরের পথ ধরেন মিশেল মার্শ। 

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD