Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ পরীক্ষা স্থগিত

profile picture
জনবাণী ডেস্ক
১০ অক্টোবর, ২০২৩, ০৩:১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

এছাড়া পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ৩টি প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সের একটি পরীক্ষা স্থগিত  জাতীয় বিশ্ববিদ্যালয়

সোমবার (৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের আগামী ১০ অক্টোবর, ১১ অক্টোবর ও ১২ অক্টোবরের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষা ৩টি যথাক্রমে আগামী ১৫ নভেম্বর, ১৯ নভেম্বর ও ২১ নভেম্বর সময়ে অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

অপরদিকে, ২০২০ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ১১ অক্টোবরের গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষাটি আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD