Logo

পুলিশের পাশাপাশি ডিবি এখন অধিক তৎপর: মির্জা ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
১১ অক্টোবর, ২০২৩, ২৩:৫৩
পুলিশের পাশাপাশি ডিবি এখন অধিক তৎপর: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ না দেয়া মানে তাকে হত্যা করতে চায় সরকার। বিদেশে গিয়ে যাতে চিকিৎসা করে সুস্থ হয়ে নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিচ্ছে না সরকার।

বুধবার (১১ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় বিএনপি মহাসচিব শহীদ উদ্দিন এ্যানিসহ নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে ফখরুল বলেন, শহীদ উদ্দিন এ্যানিসহ বিএনপির সক্রিয় নেতাদের গ্রেফতার ও মামলা দিয়ে একতরফা নির্বাচনের চেষ্টা করছে সরকার। এ গ্রেফতারের তীব্র নিন্দা ও গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তির দাবি জানাই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি ডিবি এখন অধিক তৎপর। পুরোনো মামলায় গ্রেফতার করা হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়ে বিরোধী আন্দোলন দমন ও বাইরে যারা আছে তাদের ভিত সন্ত্রস্ত্র করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD