Logo

কাল হাসপাতাল ছাড়বেন রাষ্ট্রপতি

profile picture
জনবাণী ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৩, ০৪:২২
কাল হাসপাতাল ছাড়বেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপ্রধান হাসপাতালের কেবিনে সীমিত আকারে চলাফেরা করছেন।

বিজ্ঞাপন

বাইপাস সার্জারির পর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন  হাসপাতাল থেকে বুধবার (২৪ অক্টোবর)  হোটেলে ফিরবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতির শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। বুধবার তিনি হাসপাতাল থেকে হোটেলে ফিরবেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রাষ্ট্রপ্রধান হাসপাতালের কেবিনে সীমিত আকারে চলাফেরা করছেন। পাশাপাশি তিনি চিকিৎসকের পরামর্শে হালকা শরীরচর্চাও করছেন।

বিজ্ঞাপন

গেল ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে কার্ডিয়াক সার্জন কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি হয়।

বিজ্ঞাপন

সার্জারির পর একদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। পরে কেবিনে দেয়া হয়। গেল ১৬ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন। রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা এবং সংশ্লিষ্ট সচিবরা তার সাথে রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, বাসস জানায়, সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আশু আরোগ্য কামনা করেছেন সৌদি আরব।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির কাছে পাঠানো এক বার্তায় সৌদি সরকার ও জনগণের পক্ষে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD