Logo

বিএনপির কর্মসূচিতে সাংবাদিক পেটানোর ঘটনা অমানবিক: প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২ নভেম্বর, ২০২৩, ২৩:৩৬
বিএনপির কর্মসূচিতে সাংবাদিক পেটানোর ঘটনা অমানবিক: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আমরা সরকারে ছিলাম।

বিজ্ঞাপন

বিএনপির কর্মসূচিতে সাংবাদিক পেটানোর ঘটনা অমানবিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, “৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আমরা সরকারে ছিলাম। সরকারে আসার পর মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের লক্ষ্য ছিল। প্রতিটি ক্ষেত্রকে বেসরকারির জন্য উন্মুক্ত করে দেই।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “বাঙালি জাতি যেন যুদ্ধে বিজয় অর্জন করেছে। বিজয়ী জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারে, এটাই ছিল তার (বঙ্গবন্ধু) লক্ষ্য। জাতির পিতার সেই লক্ষ্য বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে আমি দেশে ফিরে আসি। তিন বছর সাত মাস তিনি সময় পেয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশকে তিনি স্বল্পোন্নত দেশে পরিণত করতে চেয়েছিলেন।”

বিজ্ঞাপন

এদিন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে শুরু হয় এ সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনা। সম্মেলনে সভাপতিত্ব করেন বিএফইউজে সভাপতি ওমর ফারুক। বিএফইউজে মহাসচিব দীপ আজাদ সম্মেলন সঞ্চালনা করেন।

বিজ্ঞাপন

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD