Logo

সাহস যোগাতে গিয়ে কি ব্যর্থ হয়ে ফিরলেন পাপন

profile picture
জনবাণী ডেস্ক
৩ নভেম্বর, ২০২৩, ২৪:০৫
সাহস যোগাতে গিয়ে কি ব্যর্থ হয়ে ফিরলেন পাপন
ছবি: সংগৃহীত

কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ জয়ের পর টানা ৬ ম্যাচ হেরে সোমফাইনালের স্বপ্ন এখন ধূসর।

বিজ্ঞাপন

ভারতে চলমান বিশ্বকাপে কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ জয়ের পর টানা ৬ ম্যাচ হেরে সোমফাইনালের স্বপ্ন এখন ধূসর। 

বাংলাদেশ দলকে সাহস যোগাতে নেদারল্যান্ডস ম্যাচের আগে ভারতে গিয়েছিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপনসহ বেশ কয়েকজন বোর্ড কর্তা। ডাচদের কাছে শোচনীয় পরাজয় এরপর পাকিস্তানের কাছেও অপ্রত্যাশিত ভরাডুবি। এই দুই পরাজয়ের সাক্ষী ছিলেন বিসিবি কর্তারা।

বিজ্ঞাপন

এই অবস্থায় বিশ্বকাপের সর্বশেষ দুই ম্যাচ বাকি রেখেই দেশে ফিরে এসেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির সঙ্গে ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। 

বিজ্ঞাপন

বুধবার (১ নভেম্বর) কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন তারা। এর আগে গণমাধ্যমে বিসিবি বস জানিয়েছিলেন, দলের এমন খারাপ সময়ে ক্রিকেটারদের পাশে আছে বিসিবি। ক্রিকেটারদের যেকোনো প্রয়োজনে তারা পাশে থাকবে।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD