Logo

আবারও বাড়ল এলপিজির দাম

profile picture
জনবাণী ডেস্ক
৩ নভেম্বর, ২০২৩, ০২:২১
আবারও বাড়ল এলপিজির দাম
ছবি: সংগৃহীত

এক সংবাদ সম্মেলনে নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

বিজ্ঞাপন

ফের ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। ১২ কেজি এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

বিজ্ঞাপন

এতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৫ টাকা ৯ পয়সা সমন্বয় করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১১ টাকা ২৬ পয়সা সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৬৩ টাকা ৩৬ পয়সা সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গেল অক্টোবর মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৮৪ টাকা থেকে ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD