Logo

ইসরাইলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২০ নভেম্বর, ২০২৩, ২৪:৩৩
ইসরাইলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের
ছবি: সংগৃহীত

তবে গাজায় যুদ্ধবিরতি আহ্বানের পক্ষে বা বিপক্ষে সংক্রান্ত কোনও মন্তব্য করেননি তিনি।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের পশ্চিম তীরে দেড় মাস ধরে অভিযান চালাচ্ছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরাইলের সেসব সরকারি কর্মকর্তা অভিযানকে সহিংস করার নির্দেশ দিয়েছে, তাদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।


শনিবার (১৮ নভেম্বর) মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক অপ-এড কলাম (ব্যক্তিগত মন্তব্য) বিভাগে বাইডেন লিখেছেন, “আমি ইসরায়েলের নেতাদের জোরালোভাবে বলছি, পশ্চিম তীরে ব্যাপক সহিংসতা চলছে এবং অবশ্যই তা বন্ধ করতে হবে। যদি তা না হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার নিজস্ব বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করতে বাধ্য হবে। সেসব পদক্ষেপের মধ্যে ভিসা নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত।”


আরও পড়ুন: আবারও বিহারে মদ খেয়ে নিহত ৩


ওয়াশিংটন পোস্টে লেখা মন্তব্যে আরও একবার হামাস-ইসরাইল যুদ্ধ অবসানে দ্বিরাষ্ট্র সমাধানের (টু স্টেট সলিউশন) ওপর জোর দিয়েছেন বাইডেন। তবে গাজায় যুদ্ধবিরতি আহ্বানের পক্ষে বা বিপক্ষে সংক্রান্ত কোনও মন্তব্য করেননি তিনি। 


আরও পড়ুন: চিড়ার মধ‍্যে জাতীয় পতাকা আঁকন করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে মৌ


গেল অক্টোবরে মার্কিন ভিসা ওয়েইভার প্রোগ্রাম যুক্ত হয় ইসরাইল। এতে সেসব দেশের যাত্রী ও ভ্রমণকারীরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন। 


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইসরাইল যদি পশ্চিম তীরে সহিংসতা অব্যাহত রাখে, সেক্ষেত্রে ভিসা ওয়েইভার প্রোগ্রাম থেকে ইসরাইলকে বাদ দেওয়াসহ দেশটির রাজনীতিবিদ ও সামরিক-সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ জারি করার মতো ‘যথেষ্ট সুযোগ’ মার্কিন সরকারের আছে। সূত্র : সিএনএন


জেবি/এসবি

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD