Logo

দুই টেস্ট খেলতে কাল ঢাকা আসছে নিউজিল্যান্ড

profile picture
জনবাণী ডেস্ক
২০ নভেম্বর, ২০২৩, ২৩:০৬
দুই টেস্ট খেলতে কাল ঢাকা আসছে নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত

টেস্ট দলের বাকি সদস্যরা সেখানে যোগ দিলে পুরো দল একসঙ্গে ঢাকায় পৌঁছাবে।

বিজ্ঞাপন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে আগামীকাল মঙ্গলবার রাতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই টেস্টের সিরিজ খেলবে তারা। 

সদ্য সমাপ্ত বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের ক্রিকেটারদের একাংশ দেশে ফিরে গেছেন। কেন উইলিয়ামসনরা দুবাইতে ছুটি কাটাচ্ছেন। টেস্ট দলের বাকি সদস্যরা সেখানে যোগ দিলে পুরো দল একসঙ্গে ঢাকায় পৌঁছাবে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিলেট থেকে সফর শুরু হওয়ায় ঢাকা পা রাখার পরদিন ম্যাচ ভেন্যুতে যাবে  নিউজিল্যান্ড। 

 ২৩ নভেম্বর থেকে বাংলাদেশ দলের অনুশীলন রাখা হয়েছে। এটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের প্রথম সিরিজ বাংলাদেশের।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD