Logo

পাবনার অস্ত্র কারবারি চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৩, ০৭:৩২
পাবনার অস্ত্র কারবারি চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার
ছবি: সংগৃহীত

পূর্বে তারা বিরুদ্ধে মামলা রয়েছে। জানা গেছে সে অস্ত্র নিয়ে যাওয়ার জন্য গত কয়েক দিন ধরেই চাঁপাইনবাবগঞ্জ অবস্থান করছিলেন।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সীমান্ত থেকে অস্ত্রের চালান যাচ্ছিল পাবনায়। র‌্যাবের অভিযানে রাব্বি বিশ্বাস (২১) নামে একজন কে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে রাজশাহীর সিপিসি-১ র‌্যাব -৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত ঘটনার বিবরণ উল্লেখ্য করে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আটককৃত আসামি হচ্ছেন পাবনা জেলার ঈশ্বরদী থানার দরিনাড়িচা গ্রামের মৃত মাইন বিশ্বাসের ছেলে রাব্বি বিশ্বাস (সোহাগ)। পূর্বে তারা বিরুদ্ধে মামলা রয়েছে। জানা গেছে সে অস্ত্র নিয়ে যাওয়ার জন্য গত কয়েক দিন ধরেই চাঁপাইনবাবগঞ্জ অবস্থান করছিলেন। 

বিজ্ঞাপন

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দলের তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে সদর উপজেলার আতাহার বুলুনপুর মালপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল ২টি ম্যাগজিন ৫ রাউন্ড গুলি সহ তাকে আটক করা হয়। 

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় আটককৃতর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে এসব কথা জানায়।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD