Logo

নৌকা পেলেন না চিত্রনায়িকা মাহি

profile picture
জনবাণী ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৩, ০৬:০৪
নৌকা পেলেন না চিত্রনায়িকা মাহি
ছবি: সংগৃহীত

খানে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে জিয়াউর রহমানের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

আসন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আ.লীগের মনোনয়ন পেলেন না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসন থেকে নৌকার পেয়েছেন জেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যেখানে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে জিয়াউর রহমানের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গেল ১৮ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর ২০ নভেম্বর বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ২০২২ সালে এই একই আসনে উপ-নির্বাচনে আ.লীগের প্রার্থী হয়ে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। ওই বারও দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানকে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD