Logo

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

profile picture
জনবাণী ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৩, ২৩:২৭
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
ছবি: সংগৃহীত

এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

বিজ্ঞাপন

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  মঙ্গলবার (২৮ নভেম্বর)  সকালে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

বিজ্ঞাপন

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। 

বিজ্ঞাপন

আরও বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

এদিকে, সোমবার (২৭ নভেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD