Logo

আবারও শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

profile picture
জনবাণী ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৩, ২২:১৫
আবারও শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
ছবি: সংগৃহীত

সোমবার ভোরে ফিলিপাইনের মিন্দানাওতে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

বিজ্ঞাপন

আবারও শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে ফিলিপাইনে। সোমবার (৪ ডিসিম্বের) ভোর ৪টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯।  এ নিয়ে টানা ৩দিন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরে ফিলিপাইনের মিন্দানাওতে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

বিজ্ঞাপন

জানায়, সবশেষ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮ বলে জানিয়েছে  জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। 

বিজ্ঞাপন

ইউএসজিএস জানায় ,মিন্দানাও দ্বীপের হিনাতুয়ান পৌরসভা থেকে প্রায় ৭২ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার (১৮ মাইল)।

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা বলেছে, ভূমিকম্পের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সুনামির কোনও আশঙ্কা নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে রবিবার (৩ ডিসেম্বর) শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, রবিবার আঘাত হানা এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৪।

জিএফজেড বলছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

বিজ্ঞাপন

এর আগে গত শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে কেঁপে ওঠে মিন্দানাও ও এর আশপাশের এলাকাও।

বিজ্ঞাপন

ওই ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। দেশটির সুরিগাও দেল সুর, দাভাও ওরিয়েন্টালের উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সুনামি সতর্কতা বাতিল করে বাসিন্দাদের বাড়িঘরে ফেরার অনুমতি দেয় দেশটির ভূকম্পবিদ্যা সংস্থা ফিভোলকস।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD