Logo

সরকারের সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে নির্বাচনে এসেছি: চুন্নু

profile picture
জনবাণী ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩৯
সরকারের সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে নির্বাচনে এসেছি: চুন্নু
ছবি: সংগৃহীত

বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জাপা মহাসচিব।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছে, নির্বাচন কমিশনের পাশাপাশি সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে বলেই নির্বাচনে এসেছি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জাপা মহাসচিব। 

বিজ্ঞাপন

জাপা মহাসচিব বলেন, “গত কয়েক বছরের স্থানীয় নির্বাচনের অভিজ্ঞতা সুখকর ছিল না। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে, নির্বাচনের পরিবেশ সুন্দর হবে। নির্বাচন কমিশনের পাশাপাশি সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে বলেই নির্বাচনে এসেছি।”

বিজ্ঞাপন

মুজিবুল হক চুন্নু বলেন, “দলীয় প্রতীকে এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি। আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। নির্বাচনের পরিবেশ পরিস্থিতি বোঝা যাবে প্রতীক বরাদ্দের পর। এখন পর্যন্ত জাতীয় পার্টির নয়জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এছাড়া ২৭২ জনের মনোনয়নপত্র বৈধ আছে। বাতিল হওয়া নয়জন আপিল করবেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “বর্তমানে এন্টি আওয়ামী ভোট ডাবল। ভোটাররা কেন্দ্রে আসতে পারলে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আমরা আওয়ামী লীগের চেয়ে বেশি ভোট পাব।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD