Logo

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

profile picture
জনবাণী ডেস্ক
১০ ডিসেম্বর, ২০২৩, ০২:১৮
নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি
ছবি: সংগৃহীত

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দলটির নেতারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, “১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয় থেকে রওনা হবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা। তারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।”

বিজ্ঞাপন

এছাড়া ১৬ ডিসেম্বর শনিবার  সকাল ৮টায় গুলশান থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি নেতারা। এরপর দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD