Logo

নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান, আরব লীগ

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২৩, ০৪:২২
নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান, আরব লীগ
ছবি: সংগৃহীত

রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন বলেছেন, “ভারত থেকে তিনজন, জাপান থেকে ১৬ জন এবং ফিলিস্তিন থেকে ছয়জনের প্রতিনিধিদল আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে। তবে এখনো মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়ে নিশ্চিত করেনি।”


রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


আরও পড়ুন: অনেক দেশ মানবাধিকারের নামে দ্বিচারিতায় লিপ্ত : রাষ্ট্রপতি


সেহেলী সাবরীন জানান, সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন এক্সপার্ট মিশনের প্রতিনিধিদলটি আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এছাড়া ভারত, ফিলিস্তিন, ওআইসি ও আরব লীগ থেকে পর্যবেক্ষক দল আসবে। জাপানও সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করেছে। এর বাইরেও আরও কিছু আবেদন রয়েছে।


আরও পড়ুন: পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ডিবি: হারুন অর রশীদ


কোন কোন দেশ এখন পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছে- জানতে চাইলে সেহেলী সাবরীন বলেন, “ভারত, ফিলিস্তন, ওআইসি ও জাপান। ভারত থেকে তিনজন আসবেন, ফিলিস্তিন থেকে ছয়জন (তাদের মধ্যে কিছু বাইরে থেকে, কিছু দূতাবাস থেকেও থাকবে)। জাপানের ক্ষেত্রে যেটা শুনেছি ১৬ জন আসবেন। এছাড়া ওআইসি ও আরব লীগের কতজন আসবেন সে তথ্যটা এখন আমার কাছে নেই।”


জেবি/এসবি

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD