Logo

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ জানালেন রিয়াজ

profile picture
জনবাণী ডেস্ক
১২ ডিসেম্বর, ২০২৩, ০৫:৫৫
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ  জানালেন রিয়াজ
ছবি: সংগৃহীত

আগুন-সন্ত্রাসের কারণে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন এই অভিনেতা

বিজ্ঞাপন

বর্তমান সময়ে প্রতিদিনই নিত্যপণ্যের দাম ক্রমাগতভাবে বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের এমন দাম বাড়ার কারণে চরম বিপাকে পড়েছে দেশের খেঁটেখাওয়া সাধারণ মানুষ। লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে। সম্প্রতি খেঁটেখাওয়া মানুষের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলেছেন শোবিজ অঙ্গনের অনেক তারকা। আর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন চিত্রনায়ক রিয়াজ। আগুন-সন্ত্রাসের কারণে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন এই অভিনেতা।

রবিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা ‘আগুন সন্ত্রাস মানবাধিকার লঙ্ঘন : রুখে দাও আগুন সন্ত্রাস’ এই প্রতিপাদ্য বিষয়ে এফডিসিতে দুপুরে প্রতিবাদ সভার আয়োজন করেন। সেখানে রিয়াজ বলেন, বিজয়ের মাসে মানবাধিকার দিবসে বলতে চাই, আগুন-সন্ত্রাস একটি মানবতাবিরোধী অপরাধ। আমরা এর তীব্র ঘৃণা ও নিন্দা জানাই। আগুন-সন্ত্রাসের কারণে কোমলমতি বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ হচ্ছে। তাদের ছুটির দিনে স্কুলে যেতে হচ্ছে। স্কুলের শিডিউলও পরিবর্তন করতে হচ্ছে, বাজারে জিনিসপত্রের দামও তেমন বাড়ছে; এতে করে যানবাহন চলাচল না করায় জিনিসপত্রের এমন দাম বাড়ছে।

বিজ্ঞাপন

অভিনেতা আরও বলেন, আমাদের নাগরিক অধিকার যারা খর্ব ও লঙ্ঘন করছে, আমি মনে করি তারা মানবনতাবিরোধী অপরাধে অভিযুক্ত। আর তাদের এখনই রুখে দিতে হবে। এই আগুন-সন্ত্রাসকে রুখতে না পারলে জনগন ভালো থাকবে না। সুন্দর বাংলাদেশকে রাজনৈতিক উদ্দেশ্যে নষ্ট হতে দেওয়া হবে না। এই দেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে এগিয়ে যাচ্ছে্ উন্নতির পথে। এই অগ্রযাত্রার চেষ্টাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করলে আমরা মনে করি সেটা এক ধরনের সন্ত্রাসবাদ।

বিজ্ঞাপন

উল্লেখ্য আয়োজিত প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় নির্বাচনের ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস, নিপুণ আক্তার, অঞ্জনা, তারিন প্রমুখ।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD