Logo

অপু বিশ্বাস খুব বেশি আত্মকেন্দ্রিক : মিশা সওদাগর

profile picture
জনবাণী ডেস্ক
১৬ ডিসেম্বর, ২০২৩, ০৮:৩৬
অপু বিশ্বাস খুব বেশি আত্মকেন্দ্রিক : মিশা সওদাগর
ছবি: সংগৃহীত

সর্ব্বোচ্চ পদ সভাপতির দায়িত্ব পালন করেছেন এ অভিনেতা

বিজ্ঞাপন

ঢালিউড চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। ভিলেন অভিনয়ে তিনি নিজেকে এতোটাই সেলিব্রেটি করে তুলেছেন যে, তার সাফল্যের ধারেকাছেও কেউ নেই। তিন দশকের বেশি সময় ধরে অভিনয়ের সাথে সংশ্লিষ্টতা তার। এই বর্ণাঢ্য সময়ে রেকর্ড আট শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি । এর পাশাপাশি পরপর দুইবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সর্ব্বোচ্চ পদ  সভাপতির দায়িত্ব পালন করেছেন এ অভিনেতা।

চলচ্চিত্র ক্যারিয়ারে ইতোমধ্যে অনেক নায়ক-নায়িকার সাথেই অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এক বেসরকারি টিভি অনুষ্ঠানে তার বেশ কয়েকজন সহকর্মীদের নিয়ে একটি করে ভালো দিক ও একটি করে খারাপ দিক বলতে বলা হয়। আর সেই তালিকায় ছিল ঢালিউড সুপার স্টার শাকিব খান ও ঢালিউড কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস।

বিজ্ঞাপন

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপুকে নিয়ে মিশা সওদাগর বলেন, অপু বিশ্বাস খুব সুন্দর করে কথা বলে এটি তার গুণের মধ্যে বড় একটি গুন। আর ও খুব বেশি আত্মকেন্দ্রিক মেয়ে, মানে ও নিজেরটা অনেক ভালো বোঝে। তবে এটি আসলে দোষের মাঝে পড়ে না। কিন্তু নিজেরটার পাশাপাশি অন্যেরটাও একটু বোঝা উচিত। শিল্পী হিসেবে অপুর আরও একটু চওড়া হওয়া দরকার।

বিজ্ঞাপন

কথার প্রসঙ্গে ঢালিউড খানকে নিয়ে এই জনপ্রিয় খল অভিনেতা বলেন, শাকিব খান ওয়ান অ্যান্ড অনলি সুপার স্টার তবে তার একজন ভালো মানের উপদেষ্টা রাখা উচিত বলে মনে হয়। আর আমি নিজেও ওকে বলেছি যে তার একজন ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা একটা ছেলেকে ম্যানেজার বা উপদেষ্টা হিসেবে রাখা উচিত। কারণ, তুমি কেনো সবকিছুর মুখোমুখি হবা? তবে শাকিব এখনও কেনো এটি করেনি এ বিষয়ে আমি জানি না।

অন্যদিকে মিশা সওদাগর অভিনীত সিনেমা মুক্তির অপেক্ষায় আছে এক ডজনেরও বেশি । পাশাপাশি একের পর এক চুক্তিবদ্ধ হচ্ছেন নতুন নতুন ছবিতে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD