Logo

টাইগারদের কঠিন লক্ষ্য দিল কিউইরা

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৩, ২১:৩১
টাইগারদের কঠিন লক্ষ্য দিল কিউইরা
ছবি: সংগৃহীত

সফরকারী বাংলাদেশকে ৩০ ওভারে ২৪০ রানের কঠিন টার্গেট দেয় স্বাগতিক নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

সফরকারী বাংলাদেশকে ৩০ ওভারে ২৪০ রানের কঠিন টার্গেট দেয় স্বাগতিক নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তিন দফা বৃষ্টির বাধায় পড়ে। পঞ্চাশ ওভারের খেলা নেমে আসে ত্রিশ ওভারে। কিউই ওপেনার উইল ইয়াংয়ের ঝড়ো সেঞ্চুরিতে ২৩৯ রানের বিশাল সংগ্রহ পেয়েছে কিউইরা।

বিজ্ঞাপন

রবিবার (১৭ ডিসেম্বর) ডানেডিনের উইনিভার্সিটি ওভালে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

তৃতীয় উইকেটে দ্রুতই ঘুরে দাঁড়ায় ব্ল্যাক ক্যাপসরা। ২৪ ওভারের জুটিতে ১৭৬ রান সংগ্রহ করেন অধিনায়ক টম লাথাম ও উইল ইয়ং। ক্যারিয়ারের ২৪তম ফিফটি তুলে সেঞ্চুরির কাছে গিয়ে সাজঘরে ফেরেন লাথাম। ৭৭ বলে ৯২ রানে মেহেদী মিরাজের বলে বোল্ড হন কিউই অধিনায়ক। ওপেনার উইল ইয়াং ক্যারিয়ারের ৩য় সেঞ্চুরি তুলে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ১৪টি চারের পাশাপাশি ৪টি ছয় মারেন এই কিউই ওপেনার। শেষ ১০.৪ ওভারে তারা তুলেছে ১৩১ রান। ২৯ ও ৩০ ওভারে তিন ব্যাটার রান আউট হলে ৭ উইকেটে ২৩৯ রানে থামে নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে শরীফুল ইসলাম সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এছাড়া মিরাজ একটি উইকেট নেন। বাকি চারটি হয় রান আউট।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD