Logo

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৬
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
ছবি: সংগৃহীত

তিনি বাগেরহাট শহরের সরুই এলাকায় বসবাস করতেন। ব্যাক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিএনপির পৌর কমিটির সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি (৬৫) নিহত হয়েছেন। 

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাটের আল আরাফা ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। তিনি বাগেরহাট শহরের সরুই এলাকায় বসবাস করতেন। ব্যাক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কাটাখালি হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শক মো: মিজানুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় খুলনা- মোংলা মহাসড়কের ফকিরহাটের আল আরাফা ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন বলে খবর পাই এবং আমরা ঘঠনাস্থল পৌছে একজনের মৃতদেহ দেখতে পাই। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পারি তিনি বাগেরহাট শহরের সরুই এলাকার স্থায়ী বাসিন্দা ও সাবেক পৌর বিএনপির সাধারন সম্পাদক। আমরা মৃতদেহটি সুরতহালের জন্য ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD