Logo

যশোরে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৩, ২২:৫৩
যশোরে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২
ছবি: সংগৃহীত

দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের ব্যরিয়ার (প্রতিরোধক দণ্ড) নামানো ছিল না।

বিজ্ঞাপন

যশোর সদর উপজেলার  চুড়ামনকাটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার মারা গেছেন।

রবিবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহতরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলার কাগমারী এলাকার ট্রাকচালক পারভেজ (৫৫) ও মহেশপুর উপজেলার আজমপুর এলাকার হেলপার নাজমুল (৪০)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের ব্যরিয়ার (প্রতিরোধক দণ্ড) নামানো ছিল না। 

বিজ্ঞাপন

জানা যায়, রবিবার ভোরে  রকেট মেইল ট্রেনটি চিলাহাটি থেকে যশোর হয়ে খুলনা যাচ্ছিল। এদিকে, মহেশপুর থেকে মালবাহী ট্রাকটি যশোর যাচ্ছিল। ঘটনার সময় ঘন কুয়াশা ছিল এবং রেল ক্রসিংয়ের ব্যরিয়ার নামানো ছিল না। ট্রাকটি ক্রসিংয়ে ওঠামাত্র ট্রেনের ধাক্কায়  চুর্ণবিচুর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার মারা যান। খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের জিম্মায় রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD