Logo

ইটভাটার দেওয়াল ভেঙে ৫ শ্রমিকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ডিসেম্বর, ২০২৩, ০১:৩৭
ইটভাটার দেওয়াল ভেঙে ৫ শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

দাঁড়িয়ে থাকা শ্রমিকরা ধ্বংস স্তূপের নীচে চাপা পড়ে যায়।

বিজ্ঞাপন

ভারতের উত্তরাখন্ডের রুরকিতে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর ) সকালে ম‍্যাঙ্গালোর কোতোয়ালির লাহাবলি গ্রামে আচমকাই ভেঙে পড়ে একটি ইটভাটার দেওয়াল। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৫ জন শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন ৩ জন। ৩ জনেরই অবস্থা আশঙ্কাজনক। 

বিজ্ঞাপন

এদিন সকালে চিমনিতে ইট ভর্তি করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ দেওয়ালটি ভেঙে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই দেওয়ালের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা ধ্বংস স্তূপের নীচে চাপা পড়ে যায়।

বিজ্ঞাপন

জেসিবি দিয়ে ধ্বংসাবশেষ সরিয়ে সবাইকে উদ্ধার করা হয়। ৫ জনের মৃতদেহ উদ্ধার হয়, ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম যথাক্রমে মুকুল (২৮), সাবির (২০), অংকিত (৪০), বাবুরাম(৫০), জগ্গি (২৪)। আহতদের নাম যথাক্রমে রাজকুমার (২৫) লতিফ (২৫)ও মেহবুর (২৩)। এনিয়ে এলাকা শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD