২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না: প্রধানমন্ত্রী

সকালে গণভবনে বিএনপির সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে গণভবনে বিএনপির সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী ও আ. লীগ সভাপতি শেখ হাসিনা প্রশ্ন করে বলেন, “যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে তাদের আমরা কি গলার মালা দিয়ে বাহবা দেবো? এদের শাস্তি অবধারিত।ইতোমধ্যেই মামলা দেওয়া হয়েছে।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: দিল্লি থেকে ঢাকায় ফিরলেন পিটার হাস
বিজ্ঞাপন
মানুষ হত্যা করে তারা কী রাজনীতি করতে চায়? এমন প্রশ্নও করেন শেখ হাসিনা। তিনি বলেন, “বিএনপি জানে, নির্বাচনে এলে তারা পরাজিত হবে। তাই নির্বাচন বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দলটি।”
জেবি/এসবি








