Logo

ফের আদম তমিজী হককে রিহ্যাবে পাঠাল ডিবি

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
৪ জানুয়ারি, ২০২৪, ০৪:২৮
ফের আদম তমিজী হককে রিহ্যাবে পাঠাল ডিবি
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে আদম তমিজী হক বিভিন্ন কথা লিখছিলেন।

বিজ্ঞাপন

মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য ফের ব্যবসায়ী আদম তমিজী হককে রিহ্যাবে পাঠানো হয়েছে। এর আগে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্ট্যাটাস দেওয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।  


ডিবি প্রধান বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে আদম তমিজী হক বিভিন্ন কথা লিখছিলেন। এ কারণে তার বিরুদ্ধে ডিএমপির দক্ষিণখান থানায় একটি মামলা হয়। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছিল। তাকে গ্রেফতারের পর তার আচরণ ও কথা বার্তায় তার সুস্থতার বিষয় নিয়ে প্রশ্ন দেখা দেয়। এছাড়া আদম তমিজী হক মাদকাসক্ত হওয়ায় তাকে মাদক নিরাময় কেন্দ্র বা রিহ্যাবে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তাকে রিহ্যাবে ভর্তি করানোর বিষয়ে আদালতে জানানো হয়, এলোমেলো কথা বার্তায় ডিবির মনে হয়েছে তার আরও চিকিৎসার প্রয়োজন। পরে আদালতের নির্দেশে জাতীয় মানসিক হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়।”


আরও পড়ুন: ঢাকার অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার


আদম তমিজীর জন্য মানসিক হাসপাতালে ৯ বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে গঠিত বোর্ডের সামনে তাকে হাজির করা হয়। বোর্ডের সদস্যরা তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে একটা মতামত দিয়েছেন, যা আদালতে জানানো হবে বলেও জানান ডিবির অতিরিক্ত কমিশনার।  


আরও পড়ুন: বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়িতে আগুন, আহত ৩


বোর্ডের সদস্যরা কী মত দিয়েছেন, জানতে চাইলে তিনি  বলেন, তিনি এখনো মানসিকভাবে সুস্থ নন। তাকে আবারও রিহ্যাবে পাঠাতে হবে। সেখানে তাকে আরও চিকিৎসা দিতে হবে।  


এর আগে  ৯ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে আদম তমিজী হককে গ্রেফতার করে ডিবি। এরপর ১০ ডিসেম্বর তাকে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়।


জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD