Logo

শিলিগুড়িতে হোটেলে দেহ ব‍্যবসা, আটক ৮

profile picture
জনবাণী ডেস্ক
৯ জানুয়ারি, ২০২৪, ০৩:৫৩
শিলিগুড়িতে হোটেলে দেহ ব‍্যবসা, আটক ৮
ছবি: সংগৃহীত

৮ জনকে আটক করে। পাশাপাশি ৪ জন মহিলাকে উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়িতে হোটেলের আড়ালে রমরমা চলছে দেহ ব‍্যবসা। 

এমন অভিযোগে শনিবার (৬ জানুয়ারি) গভীর রাতে প্রধাননগর থানার পুলিশ চম্পাসারি রোডের একটি হোটেল থেকে ৮ জনকে আটক করে। পাশাপাশি ৪ জন মহিলাকে উদ্ধার করে পুলিশ। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, আমরা আগে থেকে খবর পাই, শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার চম্পাসারি রোডের ওই হোটেলে দেহব‍্যবসা চালানো হচ্ছে। 

এরপরই প্রধাননগর থানার পুলিশ কর্মীরা শনিবার (৬ জানুয়ারি ) গভীর রাতে সাদা পোশাকে ওই হোটেলে হঠাৎই অভিযান চালান। তল্লাশি চালিয়ে হোটেলের বিভিন্ন ঘর থেকে ওই মহিলাদের পাশাপাশি ৭ জন পুরুষ ও হোটেলের ম‍্যানেজারকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ধৃতদের প্রধাননগর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। 

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD