Logo

ওয়ানিন্দু হাসারাঙ্গা চোট থেকে ফিরেই করলেন ক্যারিয়ার সেরা বোলিং

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জানুয়ারি, ২০২৪, ২৪:৫০
ওয়ানিন্দু হাসারাঙ্গা চোট থেকে ফিরেই করলেন ক্যারিয়ার সেরা বোলিং
ছবি: সংগৃহীত

যা তার ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার

বিজ্ঞাপন

ওয়ানিন্দু হাসারাঙ্গা চোটের কারণে খেলতে পারেননি এশিয়া কাপ ও বিশ্বকাপ। ৬ মাসের দীর্ঘ সময় ছিলেন মাঠের বাইরে। লম্বা সময় পর মাঠে ফিরেই বাজিমাত করলেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেট দখল করেছেন এই অলরাউন্ডার। যা তার ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার।

হাসারাঙ্গা শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ গত বছরের জুলাইয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশ গ্রহণ করেছিলেন। এরপরই হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে যান তিনি। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের আগেই সেই চোট থেকে সেরে ওঠার কথা ছিল। কিন্তু পুনর্বাসন পক্রিয়ায় আবারও চোটে পড়ে ছিটকে যান বিশ্বকাপের আসর থেকেও।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেই চোট কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দলে ফেরেন হাসারাঙ্গা। যদিও প্রথম দুই ওয়ানডে একাদশে তার জায়গা হয়নি। তবে গতকাল কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে নেমেই রোডেশিয়ান ব্যাটারদের রীতিমতো ঘূর্ণি জাদুতে দিশেহারা করেন এই লেগ স্পিনার। 

হাসারাঙ্গা ৫.৫ ওভার বোলিং করে ১ মেডেনসহ ১৯ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়েছেন। যা তার ক্যারিয়ার সেরা তো বটেই ওয়ানডে ইতিহাসেরই পঞ্চম সেরা বোলিং ফিগার এটা। ২০০১ সালে কলম্বোর এসএসসিতে জিম্বাবুয়ের বিপক্ষেই ১৯ রানে ৮ উইকেট দখল করেছিলেন শ্রীলঙ্কার চামিন্ডা ভাস। এখন পর্যন্ত এটিই ওয়ানডেতে সেরা বোলিং ফিগার হিসেবে আছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) কলম্বোর প্রেমাদাসায় বৃষ্টির কারনে ম্যাচের দৈর্ঘ্য নেমে ২৭ ওভারে আসে। শুরুতে ব্যাট করতে নেমে ২২ ওভার ৩ বলে ৯৬ রানে সবকয়টি উইকেট হারায় জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে শ্রীলঙ্কা। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা দল।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD