Logo

আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল কারাগারে

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জানুয়ারি, ২০২৪, ০৫:৪০
আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল কারাগারে
ছবি: সংগৃহীত

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারকে চেক প্রতারণার অভিযোগের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

এদিন সকালে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়।এরপর তাকে গুলশানের ৯ টি মামলার ওয়ারেন্টমুলে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। তার পক্ষে কোন আইনজীবী ছিলেন না। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

সিআইডির তথ্যমতে, ২০২০ সালের ২৬ জুলাই আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে নিবন্ধন পায়। প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আনুষ্ঠানিকভাবে আলেশা মার্টের যাত্রা শুরু হয় ২০২১ সালের ৭ জানুয়ারি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD