প্রধানমন্ত্রীর ‘অবৈতনিক’ উপদেষ্টা হলেন সালমান এফ রহমান

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান সালমান ফজলুর রহমানকে প্রধানমন্ত্রীর ‘অবৈতনিক’ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে সালমান ফজলুর রহমানের এ নিয়োগ হবে অবৈতনিক। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা প্রাপ্য হবেন।
বিজ্ঞাপন
এর আগে, গত ১১ জানুয়ারি সালমান ফজলুর রহমানসহ ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তারা হলেন-- ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আব্দুল নাসের চৌধুরী ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছিল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে উপদেষ্টা নিয়োগের শর্ত রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩ বি(১) মোতাবেক সালমান এফ রহমানের উপদেষ্টার ক্ষেত্র পুনর্বিন্যাস করা হয়েছে বলে নতুন প্রজ্ঞাপনে জানানো হয়।
জেবি/এসবি








