Logo

সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব, বিপিএলের আগামী কয়েক ম্যাচে অনিশ্চিত!

profile picture
জনবাণী ডেস্ক
২২ জানুয়ারি, ২০২৪, ০৫:৩০
সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব, বিপিএলের আগামী কয়েক ম্যাচে অনিশ্চিত!
ছবি: সংগৃহীত

এখনো চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান

বিজ্ঞাপন

টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বিপিএল শুরুর আগমুহূর্তে চোখের রেটিনার সমস্যার কারণে ডাক্তার দেখাতে লন্ডনে গিয়েছিলেন। সে সময় তেমন কোনো সমস্যার কথা জানা যায়নি। বুধবার (১৮ জানুয়ারি) রাতে দেশে ফিরে রংপুর রাইডার্সের হয়ে প্রথম ম্যাচে শনিবার (২০ জানুয়ারি) খেলেছেন সাকিব আল হাসান।

 

তবে শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলার পরই অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, এখনো চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাকিবের চোখের অবস্থা নিয়ে শঙ্কার কথাই জানান দলনেতা। তিনি বলেছেন, ‘দেখেন, সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ খেলোয়ার। এবং আমার কাছে মনে হয় তিনি সেই জায়গা (চোখের সমস্যা) থেকে স্ট্রাগল করছেন বেশ কিছুদিন ধরে। ডাক্তারদের সাথে কথা হচ্ছে। ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছে সে।’

সাকিবের চোখের সমস্যার জন্য এবার তাকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। রবিবার (২১ জানুয়ারি) দুপুর নাগাদ দেশ ছাড়ার কথা আছে এই অভিজ্ঞ অলরাউন্ডারের। এ কারণে মিস করতে পারেন বিপিএলের ঢাকা পর্বসহ বেশ কয়েকটি ম্যাচ। ঠিক কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা নির্ভর করছে চিকিৎসকদের পরামর্শের ওপর। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ওয়ানডে বিশ্বকাপের সময়ও চোখের সমস্যায় ভুগছিলো সাকিব। ভারতে চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন তিনি। সাকিবের চোখের সমস্যাটা আসলে কোন ধরণের তা বিস্তারিত জানা যায়নি এখনো পর্যন্ত। তবে ব্যাট করার সময় তার বল দেখতে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানা গেছে। শনিবার ব্যাট করতে নেমে মোটে ২ রান করেছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। যদিও বল হাতে ১৬ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ২ উইকেট।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স। এই ম্যাচটিতে সাকিবকে পাওয়া যাচ্ছে না বলেই ধরে নেওয়া যায়। এ ছাড়াও সিলেট পর্বে ২৬ ও ২৭ জানুয়ারি পরপর দুদিন খেলবে রংপুর। সিলেট পর্বের শুরুর দিকেও অনেকটাই অনিশ্চিত সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD