Logo

সুস্বাদু মাছের ঝুরি কাবাব তৈরির রেসিপি

profile picture
জনবাণী ডেস্ক
২২ জানুয়ারি, ২০২৪, ০৭:২৪
সুস্বাদু মাছের ঝুরি কাবাব তৈরির রেসিপি
ছবি: সংগৃহীত

ঝটপট ব্যতিক্রমী স্বাদের কিছু রান্না করতে চাইলে বেছে নিতে পারেন মজাদার এই পদ

বিজ্ঞাপন

মাছ দিয়ে যেকোনো পদ রান্না করা খুব সহজ। আর যদি হয় বড় মাছ তাহলে তো কোনো কথাই নেই। বড় যেকোনো মাছ দিয়েই তৈরি করা যাবে মাছের ঝুরি কাবাব। তবে এক্ষেত্রে কাতল, কোরাল, রুই মাছ হলে বেশি ভালোলাগে। গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে বেশি ভালো লাগে এই কাবাব। ঝটপট ব্যতিক্রমী স্বাদের কিছু রান্না করতে চাইলে বেছে নিতে পারেন মজাদার এই পদ। চলুন জেনে নেওয়া যাক মাছের ঝুরি কাবাব তৈরির উপকরণ-

তৈরি করতে যা যা লাগবে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বড় মাছের টুকরা- ৩টি

পেঁয়াজ মিহি করে কাটা- ১ কাপ

রসুন বাটা- আধা চা চামচ

বিজ্ঞাপন

আদা বাটা- আধা চা চামচ

লবণ- স্বাদ অনুযায়ী

কাবাবের গুঁড়া মসলা- ১ টেবিল চামচ

বিজ্ঞাপন

কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি- ১ টেবিল চামচ

তেল- পরিমাণমতো

লেবুর রস- ১ টেবিল চামচ

বিজ্ঞাপন

পানি ও তেল- পরিমাণমতো।

যেভাবে রান্না করবেন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথমে মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। তারপর এতে পরিমাণমতো পানি, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এরপর মাছের কাঁটা ভালো করে বেছে তাতে লেবুর রস, কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি এবং গরম মসলা গুঁড়া ও কিছু লবণ মাখিয়ে রাখুন। এবার একটি ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে মিহি করা পেঁয়াজ বাটা ভেজে মাছ দিয়ে ঝুরির মতো করে ভালো করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে নামিয়ে ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD