Logo

কোনো অপশক্তিকে সহ্য করবে না আওয়ামী লীগ: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জানুয়ারি, ২০২৪, ০২:১৮
কোনো অপশক্তিকে সহ্য করবে না আওয়ামী লীগ:  কাদের
ছবি: সংগৃহীত

সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আ. লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

দেশের স্বার্থে আওয়ামী লীগ কোনো অপশক্তিকে সহ্য করবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আ. লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

কাদের বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা পাশাপাশি কর্মসূচি করেছি, কিন্তু ২৮ অক্টোবর বিএনপি প্রকাশ্যে পুলিশ হত্যা করেছে, প্রধান বিচারপতির বাসা, হাসপাতাল এবং সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে, যা দেশবাসী এখনো ভোলানি। আমরা আক্রান্ত হয়েও আক্রমণ করিনি, তবে দেশের স্বার্থে আমরা কোনো অপশক্তিকে সহ্য করব না।”

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, “কালো পতাকা কর্মসূচির নামে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডের জানান দিচ্ছে বিএনপি। তাদের কালো পতাকা মিছিলের কোনো অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়নি, তাই বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। এই অপশক্তিকে আমরা প্রতিহত করব। এরা গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের শত্রু। বঙ্গবন্ধু হত্যার পর মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস গিলে ফেলে বিএনপি, তবে শেষ বিচারে তারা সফল হয়নি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন আ. লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সায়েম খান প্রমুখ।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD