Logo

পূবাইলে ভোক্তা অধিকারের অভিযান

profile picture
জনবাণী ডেস্ক
৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:২৯
পূবাইলে ভোক্তা অধিকারের অভিযান
ছবি: সংগৃহীত

অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় বাণিজ্য মন্ত্রণালয় গাজীপুর সাখা।

বিজ্ঞাপন

গাজীপুর মহানগরীর পুবাইল থানার মীরের বাজারের রেস্টুরেন্ট, কসমেটিকসহ বিভিন্ন দোকানে অনিয়ম ও ভেজাল বিরুদ্বি অভিযান পরিচালনা করেন গাজীপুর ভোক্তা অধিকার কতৃপক্ষ। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এ  অভিযান পরিচালনা  করা হয়। এ সময়  পঁচা ও বাসি খাবার বিক্রয়ের অভিযোগে মীরের বাজারের নিউ থ্রী স্টার রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা ও ইত্যাদি কসমেটিক্স এ মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স সামগ্রী পাওয়ায় দুই হাজার টাকা জরিমানা করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট  মো. শরীফুল ইসলাম সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়  বাণিজ্য মন্ত্রণালয় গাজীপুর সাখা।

এই অভিযান পরিচালনার সময় সঙ্গে ছিলেন পূবাইল থানার এ.এস. আই সুমন এবং  তার সহযোগী  ফোর্স। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জরিমানা ছাড়াও  বাজারে ফলের দোকান ও মাংস ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা না থাকায় উক্ত ব্যাবসায়ীদেরকে প্রাথমিকভাবে সতর্ক করেন ম্যাজিস্ট্রেট মহোদয় ভোক্তা অধিকার কতৃপক্ষ গাজীপুর ।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD