Logo

কাল জার্মা‌নি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ২১:৪৩
কাল জার্মা‌নি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

আর এজন্যই সম্মেলনে সরকারপ্রধানের নেতৃত্বাধীন প্রতিনিধিদল অংশ নিচ্ছে।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনের মধ্যদিয়ে নতুন মেয়াদে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়া‌রি) জার্মা‌নি যা‌চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। মূলত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দি‌তে এ সফরে যাচ্ছেন তিনি। 

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঐতিহ্যবাহী মিউনিখ সিকিউরিটি কনফারেন্সকে ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মুখ্য উপলক্ষ হিসেবে কাজে লাগাতে চায় বাংলাদেশ। আর এজন্যই সম্মেলনে সরকারপ্রধানের নেতৃত্বাধীন প্রতিনিধিদল অংশ নিচ্ছে।

বিজ্ঞাপন

এই সম্মেলনে নিরাপত্তা ও জলবায়ুসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ তার অবস্থান তুলে ধরবে। একই সাথে মিউনিখে জড়ো হওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বৈঠক-মতবিনিময় হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD