Logo

তিশার শরীরে জয়ের হাত, রেগে গেলেন মুশতাক

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:০৬
তিশার শরীরে জয়ের হাত, রেগে গেলেন মুশতাক
ছবি: সংগৃহীত

সর্বশেষ তারা নিজেদের নিরাপত্তার জন্য ডিবি কার্যালয় পর্যন্ত যান

বিজ্ঞাপন

তিশা-মুশতাক বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত দম্পতি। অমর একুশে বইমেলায় তারা এবার বই প্রকাশ করেছেন। আর এরপর থেকেই শুরু হয় বিভিন্ন ধরনের বিপত্তি। বইমেলা থেকে পরপর দুবার বের করে দেওয়া হয়েছে এই জুটিকে।এমনকি তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। সর্বশেষ তারা নিজেদের নিরাপত্তার জন্য ডিবি কার্যালয় পর্যন্ত যান।


অন্যদিকে তিশার শরীরে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় হাত দেওয়ায় ক্ষেপে গেছেন খন্দকার মুশতাক আহমেদ।


আরও পড়ুন: যেসব নায়িকার স্বপ্নভঙ্গ


তিশা-মুশতাক সম্প্রতি ভালোবাসা দিবসকে কেন্দ্র করে একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানে অনুষ্ঠান চলাকালীন উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তিশার পাশে বসেন। এক পর্যায়ে মজার ছলে শরীরে হাত দেন তিনি। আর এতেই ক্ষেপে যান খন্দকার মুশতাক। এ সময় জয়ের উদ্দেশে মুশতাক বলেন, আপনি কেনো তিশার শরীরে টাচ করেছেন? আপনি এটা কোনো ভাবেই করতে পারেন না। আমরা আপনার অনুষ্ঠানে এসেছি, এরমানে আপনি কিন্তু সুযোগ নিতে পারেন না।


প্রসঙ্গত, কিছুদিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির একজন সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। এ সময় তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে ঘোষণা দেন। তাদের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনার ঝড় ওঠে।


এমএল/



আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD