Logo

রাশিয়ার কারাবন্দী বিরোধী নেতা নাভালনি মারা গেছেন

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:১৪
রাশিয়ার কারাবন্দী বিরোধী নেতা নাভালনি মারা গেছেন
ছবি: সংগৃহীত

পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন নাভালনি।

বিজ্ঞাপন

রাশিয়ার অন্যতম বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি আর নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, কারাবন্দী নাভালনির মৃত্যুর খবর দিয়েছে রুশ গণমাধ্যম। দেশটির কারা সূত্রের বরাতে এই খবর দেওয়া হয়েছে।

জানা যায়, পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন নাভালনি। বর্তমানে তিনি ইয়ামালো কারাগারে ১৯ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

বিজ্ঞাপন

ওই বিবৃতিতে কারা কর্তৃপক্ষ জানায়, হাঁটার সময় হঠাৎ করে খারাপ বোধ করেন নাভালনি। তার সাথে সাথেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সাথে সাথেই চিকিৎসক দল আসে। ডাকা হয় অ্যাম্বুলেন্সও। তবে চিকিৎসায় ইতিবাচক সাড়া দেননি নাভালনি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এখনও নাভালনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি তার দল। ক্রেমলিন জানায়, পুতিনকে নাভালনির মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।  সূত্র: বিবিসি, আল জাজিরা

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD