Logo

ভূমিকম্পে কাঁপল পেরু

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ২৪:১৯
ভূমিকম্পে কাঁপল পেরু
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সময় বিকেল ৩টা ৫৩ মিনিটে দেশটির মধ্যাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার এ ভূ-কম্পন অনুভূত হয়।

বিজ্ঞাপন

দক্ষিণ আমেরিকার দেশ পেরু। দেশটিতে ভূমিকম্প আঘাত হেনেছে। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সময় বিকেল ৩টা ৫৩ মিনিটে দেশটির মধ্যাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার এ ভূ-কম্পন অনুভূত হয়।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা আনাদুলু পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউটের বরাতে জানায়, দেশটির মধ্য এলাকায় ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার কেন্দ্রস্থল ছিল হুয়ারাল শহরে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মার্কিন যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৭ কিলোমিটার (৩৫ মাইল) গভীরে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানায়, বিশ্বের সর্বোচ্চ ভূমিকম্প হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে পেরু। প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত এই দেশটি 'রিং অব ফায়ার' নামেও পরিচিত।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD