Logo

বাড়লো বিদ্যুতের দাম, শুক্রবার থেকেই কার্যকর

profile picture
জনবাণী ডেস্ক
১ মার্চ, ২০২৪, ০৪:৪১
বাড়লো বিদ্যুতের দাম, শুক্রবার থেকেই কার্যকর
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ কথা বলেছেন।

বিজ্ঞাপন

গ্যাসের দাম বৃদ্ধি করার দুই দিনের মাথায় বিদ্যুতের দামও বাড়িয়েছে সরকার। নতুন দাম কার্যকর হবে পহেলা মার্চ থেকেই। এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হচ্ছে শিগগিরই। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ কথা বলেছেন। 

বিজ্ঞাপন

তিনি জানান, পাইকারি পর্যায়ে বর্তমান দাম গড়ে প্রতি ইউনিট ৬.৭০, নতুন দাম হবে ৭.০৪ টাকা। আর খুচরা পর্যায়ে বর্তমান দাম গড়ে প্রতি ইউনিট ৮.২৫, নতুন দাম হবে ৮.৯৫ টাকা।

বিজ্ঞাপন

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, “বিদ্যুৎ বিভাগ লোকসানে আছে। ডলারের দামে ব্যাপক পরিবর্তন হয়েছে। সে কারণে সমন্বয়ের জন্য দামের বিষয়টি চিন্তা করা হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “চলতি বছর বিদ্যুতে ভর্তুকি দাঁড়াবে ৪৩ হাজার কোটি টাকা। আগামী তিন বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম সমন্বয় হবে।”

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, “তেলের ‘ডায়নামিক প্রাইসের’ জন্য প্রজ্ঞাপন করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সমন্বয় হবে। কমলে কমবে, বাড়লে বাড়বে। ১ মার্চ থেকে সেটা শুরু হবে। যে কোনো সমন্বয়ে এর প্রতিক্রিয়া থাকবে। যেভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে তাতে জনগণের ওপর বেশি প্রভাব পড়বে না ৷”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD