Logo

অভিমান ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন আমির

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মার্চ, ২০২৪, ০৭:১৫
অভিমান ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন আমির
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি

বিজ্ঞাপন

অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানের পেস তারকা মোহাম্মদ আমির। রবিবার (২৪ মার্চ) এক্স বার্তায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।

২০২০ সালে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ আমির। মূলত কোচ ও টিম ম্যানেজমেন্টের প্রতি অভিযোগ এনে নিজেকে ক্রিকেট থেকে গুটিয়ে নিয়েছিলেন এই পেসার। এবার টিম ম্যানেজমেন্ট ও পাকিস্তান বোর্ডে পরিবর্তন আসায় আবারও জাতীয় দলের জার্সিতে ফিরছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এক্স বার্তায় আমির লিখেছেন, 'আমি এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবন কখনও কখনও এমন একটি জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দেয় যখন নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হয়। বোর্ড এবং আমার মাঝে বেশ কিছু ইতিবাচক আলোচনা হয়েছে। যেখানে কর্তৃপক্ষ আমাকে বুঝতে পেরেছে এবং এটাও অনুভব করিয়েছে যে আমি পাকিস্তান দলের জন্য কতটা প্রয়োজনীয়।'

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জার্সিতে খেলার ইচ্ছা আছে আমিরের। তিনি লিখেছেন, 'আমার পরিবার এবং শুভাকাঙ্খীদের সাথে আলোচনা করে এটা ঘোষণা করতে চাই যে আসন্ন বিশ্বকাপের জন্য আমি সর্বদা প্রস্তুত আছি। ব্যক্তিগত সিদ্ধান্তের আগে দেশের হয়ে আমি কিছু করতে চাই। সবুজ জার্সি পড়া এবং দেশের সেবা করা সবসময়ই আমার সবচেয়ে বড়  কর্তব্য ছিল এবং থাকবে।'

বিজ্ঞাপন

এমএল/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD