Logo

বুধবার থেকে মেট্রোরেলের সময় ১ ঘণ্টা বাড়ছে

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মার্চ, ২০২৪, ০১:৪৬
বুধবার থেকে মেট্রোরেলের সময় ১ ঘণ্টা বাড়ছে
ছবি: সংগৃহীত

আগামীকাল বুধবার (২৭ মার্চ) থেকে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞাপন

আগামীকাল বুধবার (২৭ মার্চ) থেকে  মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বৃদ্ধি পাচ্ছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এই তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমরা মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই কাজটি সম্পন্ন করেছি। বুধবার (২৭ মার্চ) থেকে মেট্রোরেল এক ঘণ্টা বেশি চলবে। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে এতদিন রাত ৮টায় সর্বশেষ মেট্রোরেল ছেড়ে যেত। সেটি এখন এক ঘণ্টা বাড়িয়ে সর্বশেষ রাত ৯টা পর্যন্ত চলাচল করবে।”

বিজ্ঞাপন

অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরের উদ্দেশে এতদিন সর্বশেষ মেট্রোরেল রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যেতে। এখন রাত ৯টা ৪০ মিনিটে সর্বশেষ মেট্রোরেল মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাবে। সেই ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ১৪ মিনিটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমডি আরও জানান, নতুন করে বাড়ানো এক ঘণ্টা  সময়ে উভয়দিকেই মেট্রোরেল ১২ মিনিট পর পর চলাচল করবে। এছাড়া অন্য সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD