Logo

রামুতে ড্রাম্প ট্রাক উল্টে চালকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৩ এপ্রিল, ২০২৪, ০২:৪৩
রামুতে ড্রাম্প ট্রাক উল্টে চালকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে

বিজ্ঞাপন

কক্সবাজারের রামুতে ড্রাম্প ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ এপ্রিল) দিবাগত রাত ২ টার সময় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনা এলাকায় পাহাড় কেটে মাটি পাচারের ব্যবহৃত ড্রাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এই মৃত্যু ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি মো. আবু তাহের দেওয়ান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত চালক কলিম উল্লাহ (২৫) কাউয়ারখোপ ইউনিয়নের ৮নং ওয়াডের টেইলাপাড়া এলাকার সিরাজুল হকের ছেলে।

ওসি জানান, গভীর রাতে খালের মাটি পাচারে ব্যবহৃত ড্রাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিলের মধ্যে পড়ে যান। গাড়ির ভেতর চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান চালক। গাড়িটি তাদের নিজস্ব গাড়ি ছিল না বলে জানা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD