Logo

ভোটারদের মন জোগাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শাপলু

profile picture
জনবাণী ডেস্ক
৭ মে, ২০২৪, ০৫:০৪
ভোটারদের মন জোগাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শাপলু
ছবি: সংগৃহীত

এ জন্য আমি সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চাই।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ রাজনীতিবিদ সাহাব উদ্দিন বেগ শাপলু। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি।ভোটারদের মন জোগাতে দিন-রাত প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন শাপলু। সকাল থেকে মধ্যে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার কথা বলেন ও তিনি। 

সোমবার (৬ মে) বিকেলে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন এলাকায় গণসংযোগ ও প্রচার প্রচারণার সময় কথা হয় ভাইস চেয়ারম্যান প্রার্থী সাহাব উদ্দিন বেগ শাপলুর সাথে এসময় তিনি বলেন, উপজেলাবাসী চাইলে এই নির্বাচনে আমি জয়লাভ করবো ইনশা আল্লাহ। ডিজিটাল আখাউড়া থেকে স্মার্ট আখাউড়া গড়ার লক্ষ্যে কসবা—আখাউড়ার অভিভাবক আইনমন্ত্রী আনিসুল হকের উন্নয়নের সহযোগি হিসেবে আমি কাজ করতে চাই। আমি আখাউড়াবাসীর কাছে দোয়া ও আমার প্রতীক মাইক মার্কায় ভোট চাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমি নির্বাচিত হলে বর্তমান সরকারের পদক্ষেপ অনুযায়ী উপজেলা থেকে মাদকের বিরুদ্ধে লড়াই শুরু করব। সম্মেলিত উদ্যোগে মরন নেশা মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। এ জন্য আমি সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চাই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি। সাধারণ মানুষ আমার পক্ষে কাজ করছে। আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসার উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য কাজ করব।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD