Logo

আজ থেকেই নো হেলমেট, নো ফুয়েল কার্যকরের নির্দেশ মন্ত্রীর

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মে, ২০২৪, ২২:২২
আজ থেকেই নো হেলমেট, নো ফুয়েল কার্যকরের নির্দেশ মন্ত্রীর
ছবি: সংগৃহীত

সভায় ঢাকার ঢাকার দুই সিটি মেয়র, বিআরটিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পুরো দেশে আজ থেকে  নো হেলমেট, নো ফুয়েল কার্যকরের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বুধবার (১৫ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৭-এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার ঢাকার দুই সিটি মেয়র, বিআরটিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বিআরটিএর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত উন্নয়নের পরও সড়ক, মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কেন?”

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এসময় আজ থেকেই পুরোদেশে নো হেলমেট, নো ফুয়েল কার্যকরের নির্দেশ দেন মন্ত্রী। শুধু ঢাকায় নয়, সারাদেশেই আজ থেকে মোটরসাইকেলে হেলমেট বাধ্যতামূলক করার নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের কথাও বলেন তিনি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD