Logo

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মে, ২০২৪, ২২:২৩
অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার
ছবি: সংগৃহীত

তিনি গাছবাড়িয়া সরকারি কলেজের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

বিজ্ঞাপন

চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর চৌধুরী। তিনি গাছবাড়িয়া সরকারি কলেজের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থি এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে মো. সাফাতুন নুর চৌধুরীকে (যুগ্ম-আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগ, গাছবাড়িয়া সরকারি কলেজ শাখা) বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১৬ মে কলেজের কার্যক্রম চলা অবস্থায় ফ্যান নষ্ট থাকার জের ধরে অধ্যক্ষের কক্ষে ঢুকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. কে এম আতিকুর রহমানের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন এ ছাত্রলীগ নেতা। পরে এক পর্যায়ে তিনি শিক্ষককে কিল-ঘুষি-লাথি মেরে আহত করেন।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD