গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কারখানাটির ছয়তলা ভবনের নিচতলার স্টোরে এ আগুনের সূত্রপাত হয়।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বিকেল ৪টা ২২ মিনিটে সফিপুর এলাকার ‘দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। ভবনটির নিচতলার স্টোরে আগুন দেখতে পেয়ে সংশ্লিষ্টরা ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে বিকেল ৪টা ৩৪ মিনিটে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নেভানোর কাজে যোগ দেয় কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট। পাশাপাশি গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সব মিলিয়ে ছয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কারখানাটিতে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।








