Logo

টুপটুপ রিসোর্টের ম্যানেজার সুমন আটক

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
১৭ অক্টোবর, ২০২৬, ১৭:৫৮
টুপটুপ রিসোর্টের ম্যানেজার সুমন আটক
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এই পর্যন্ত ১০ জনের মত্যু ও ৬ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় টুপটুপ রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সুমনকে থানায় আটক রাখা হয়েছে। এব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্র সৈকত এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

দুপুর ২ টা পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার এবং ৬ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারি পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন।

তিনি জানান, এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। রিসোর্টটির প্রতিটি কক্ষ তারা তল্লাশী করতে পারেননি। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিহতের মধ্যে এই পর্যন্ত ৭ জনের পরিচয় পাওয়া গেলেও অপর ৩ জনের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

বিজ্ঞাপন

পরিচয় পাওয়া ৭ নিহতরা হলেন, এরা হলেন, ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩), ফায়িজান আহম্মেদ (৫), আশুলিয়ার নাসরিন আকতা মুক্তা (২৮)

এ ঘটনায় আহত ছয়জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। এরা হলেন, মুগধা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, আগুনের ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের নেতৃত্বে উদ্ধার দল। এ ঘটনায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ৬ জনকে চিকিৎসার জন্য নেয়া হয়। এর মধ্যে ৪জনকে ভর্তি করা হলেও ২ জনকে ছাড় দেয়া হয়েছে। আগুনের কারণ জানা যায়নি। ঘটনার তদন্তে এডিএমকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ঢাকায় এক প্রেসব্রিফিং-এ ফায়ার সার্ভিসের নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জানিয়েছেন, পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টটির কোনো লাইসেন্স ছিল না এবং এ বিষয়ে আগে সতর্ক করা হলেও কর্তৃপক্ষ বৈধতা নেয়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD