Logo

রাত ৯টার পর ১১ জেলায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টি হতে পারে

profile picture
জনবাণী ডেস্ক
২ জুন, ২০২৪, ০৬:৩৮
রাত ৯টার পর ১১ জেলায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টি হতে পারে
ছবি: সংগৃহীত

তাই এসব এলাকায় সবাইকে বাড়তি সতর্কতার মধ্যে থাকতে হবে।

বিজ্ঞাপন

রাত ৯টার পর থেকে পরবর্তী ৫ ঘণ্টায় দেশের ১১টি জেলায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি)।

শনিবার (১ জুন) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিডব্লিউওটি - এর প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন বলেন, আজ রাত ৯টার পর থেকে পরবর্তী ৫ ঘণ্টায় মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, নড়াইল, বরগুনা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, দক্ষিণ গোপালগঞ্জ এবং এর পার্শ্ববর্তী এলাকায় কালবৈশাখীসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। তাই এসব এলাকায় সবাইকে বাড়তি সতর্কতার মধ্যে থাকতে হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুকও ঝড়বৃষ্টির আভাস দিয়েছেন। কালবৈশাখী ঝড়ের নির্দিষ্ট সময় উল্লেখ না করে তিনি বলেন, “খুলনা বিভাগের সংশ্লিষ্ট এলাকাগুলোতে কালবৈশাখীর প্রভাব বেশি পড়তে পারে। নির্ধারিত সময় বলা মুশকিল। তবে রাতেই দেশের বেশ কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।” ঢাকায় এর প্রভাব তেমন পড়বে না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD