Logo

রিয়াদ ভাই বাংলাদেশের সেরা ফিনিসার: ইমরুল কায়েস

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুন, ২০২৪, ০২:১৫
রিয়াদ ভাই বাংলাদেশের সেরা ফিনিসার: ইমরুল কায়েস
ছবি: সংগৃহীত

জবাবে ব্যাট করতে নেমে পদে পদে হোঁচট খেয়ে শেষ পর্যন্ত অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের উপর ভর করে ২ উইকেটে জয় পায় বাংলাদেশ

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে পদে পদে হোঁচট খেয়ে শেষ পর্যন্ত অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের উপর ভর করে ২ উইকেটে জয় পায় বাংলাদেশ।

দলকে এমন দারুণ জয় এনে দেয়ায় প্রশংসায় ভাসছেন ৩৮ বছর বয়সী মি: সাইলেন্ট কিলার। তার প্রশংসায় পঞ্চমুখ বিশ্বের বড় বড় ক্রিড়া বিশ্লেষকরাও। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। ম্যাচ শেষে তাই তো রিয়াদকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি ডিসকাশন এন্ড রিভিউ নামক একটি শো’য়ে আলোচনায় ইমরুল কায়েস বলেন, দেখেন অভিজ্ঞতা অনেক বড় ব্যাপার। মাহমুদউল্লাহ ভাইয়ের জায়গায় এখানে যদি অন্য কেউ থাকতো, যদি কোনও টপ অর্ডার ব্যাটার থাকতো বা প্রোপার মিডল অর্ডার ব্যাটার থাকতো, তাহলে স্নায়ুর ওপর প্রচণ্ড চাপ পড়তে পারত এবং বাংলাদেশ ম্যাচটি হেরে যেত। এখানে রিয়াদ ভাই আবার প্রমাণ করেছে যে মাহমুদউল্লাহ রিয়াদ ভাই স্টিল এলাইভ...সে এখনও শেষ হয়নি। আমি মনে করি উনি বাংলাদেশের অন্যতম সেরা ফিনিশার। 

বিজ্ঞাপন

রিয়াদ ভাই নিজের চাইতে দলের জন্য চিন্তা বেশি করছে উল্লেখ করে কায়েস আরও বলেন, ওই জায়গা থেকে সে ম্যাচগুলো খেলছে। এগ্রেসিভ ব্যাটিং করছে। তাকে আমি কখনো দেখি না এগ্রেসিভ ব্যাটিং করতে, প্রথম বল থেকে। সে আগের ক্যারেক্টার থেকে বের হয়ে এসেছে। সে নতুন ভূমিকা পালন করছে। এটা দলের জন্য বড় ব্যাপার। এই জায়গা থেকে আমরা রিয়াদ ভাইয়ের কাছ থেকে ভালো স্ট্রাইক রেট পাচ্ছি। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, চলতি বছর স্বপ্নের মতো কাটাচ্ছেন মাহমুদউল্লাহ। চলতি বছর এখন পর্যন্ত খেলা ১১ ম্যাচের ৮ ইনিংসে ব্যাটিং করে ৩৮.৬০ গড়ে এবং ১৪২.৯৬ স্ট্রাইক রেটে ১৯৩ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে থেকেই দারুণ ছন্দে আছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার।

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD